1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে সাংবাদিক ও স্থানীয় গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরব বাজার এলাকায় অবস্থিত নাজাত ইসলামী মারকাজের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা, মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।

তিনি জানান, ২০০৮ সালে নাজাত ইসলামী মারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে ২০১২ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়।

প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে হাফেজি ও কওমি মাদ্রাসা, নাজাত মডেল স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বয়স্কদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা ও ব্রেইল পদ্ধতিতে হিফজ শিক্ষা দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রায় ১০ কিয়ার জমিতে কবরস্থান, অ্যাম্বুলেন্স সার্ভিস, এতিম শিক্ষার্থীদের আবাসন ও থাকা-খাওয়ার ব্যবস্থা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, কর্মহীন মানুষের জন্য রিকশা প্রদান, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার দেওয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন, এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা রয়েছে। বিশেষ করে লন্ডনপ্রবাসীদের কাছ থেকে উল্লেখযোগ্য অনুদান পাওয়া যায়। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও অনুদানের অর্থ সংগ্রহ এবং ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা হয়। দেশীয় আইন ও বিধিবিধান মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মতবিনিময় সভায় নাজাত ইসলামী মারকাজের ডা, হোসাইন আহমদ হামিদীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা ছাড়াও মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলার দিন-এর সম্পাদক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুল, দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক বকসি মিসবাহ উর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ, সাবেক সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল মাহমুদসহ শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পরে নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের ঘুরিয়ে দেখান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park