
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমানের সঙ্গে উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নবাগত ইউএনও মো. জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মুহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ।
সাবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলার অন্যান্য সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন। নবাগত ইউএনও মনোযোগ দিয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং এসব বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন, অনেক সময়ই এমন সভা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকেছে, সময়ের সাথে হারিয়ে গেছে প্রতিশ্রুতি। তবে এবার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সাধারণ মানুষের বিশ্বাস, কথার চেয়ে কাজে প্রমাণ রেখে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলবেন ইউএনও মো. জিয়াউর রহমান।
এছাড়া অবৈধ বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।