1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে দেশীয় মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশীয় কেরু এন্ড কেরু কোম্পানির ২০৪ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার চামুং রেস্টুরেন্টের সামনে থেকে সিএনজি গাড়ি থেকে কার্টুন ভর্তি ২০৪ বোতল কেরু কোম্পানির মদ উদ্ধার করে পুলিশ।
এসময় জেরিন চা বাগান এলাকার অমিত সতনামী (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১৭ কার্টুন ২০৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে ১৬৮টি এক লিটারের এবং ৩৬টি ৫০০ মিলিলিটারের বোতল রয়েছে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ১৮৬ লিটারী মদ রয়েছে।  উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় এক লক্ষ ১২ হাজার টাকা। এছাড়াও মাদক বহনের দায়ে জব্দকৃত সিএনজি অটোরিকশাসহ মোট ৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি পুলিশকে জানায়, বিক্রয়ের জন্য সে মাদক এনেছে। তবে মাদক বিক্রির বৈধ লাইসেন্স বা কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park