1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে সাউথ লন্ডন ফাউন্ডেশনের উপহার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেওয়ার জন্য মানবতার কল্যাণে নিবেদিত সাউথ লন্ডন ফাউন্ডেশন এর উদ্যোগে উপহার বিতরণ করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীশ্রী নির্মাই শিববাড়ি ও দয়াময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শংকরসেনা গ্রামসহ সংলগ্ন এলাকার মানুষ উপহার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন শ্রীশ্রী নির্মাই শিববাড়ি কার্যকরী পরিষদের নব নির্বাচিত সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সমন্বয়ক আলফাজ উদ্দীন ও নির্মাই শিববাড়ির কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ।
এছাড়াও উপস্থিত ছিলেন অজয় শর্মা, প্রণব পাল, বাবলু ঠাকুর ও ধনঞ্জন গোয়ালা।
সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক আলফাজ উদ্দীন বলেন,ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিন আহমেদ চৌধুরী ও সম্পাদক সাজন মিয়াকে ধন্যবাদ জানাই ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তিনি আরও জানান, সাউথ লন্ডন ফাউন্ডেশন শুধু দুর্গাপূজাতেই নয়, ঈদুল ফিতর ও শীতকালেও অসহায় মানুষের পাশে থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park