1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে “তারুণ্যের উৎসব – ২০২৫” শীর্ষক বিশেষ সভা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত তারুণ্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন। এর আগে সোমবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্টিত হয়।
জনতা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম এর সার্বিক উৎসাহে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন কামালসহ অন্যান্য শিক্ষকবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
সভায় জনতা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ও সেবা বিশেষ করে স্কুল ব্যাংকিং, আর্থিক সঞ্চয় পরিকল্পনা, আধুনিক ব্যাংকিং সেবা, ঋণ ও বিনিয়োগ সুবিধা, জাল নোট সনাক্তকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ব্যাংকিং ও আর্থিক কর্মকাণ্ডে সচেতন করবে এবং ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park