1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক  :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তামাকবিরুধী সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তামাকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সচেতনতামূলক লিফলেট ক্যাম্পেইন করেছে সৃষ্টি সমাজকল্যাণ সংস্থা।
বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবি ট্রাস্ট) সহযোগিতায় বাস্তবায়িত এ ক্যাম্পেইনে রেলওয়ে স্টেশনে উপস্থিত যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে তামাকের ক্ষতিকর দিক, ধূমপানের স্বাস্থ্যঝুঁকি এবং তামাক নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় তামাকজনিত রোগ ও অকালমৃত্যুর ঝুঁকি কমাতে তামাকজাত দ্রব্যের ব্যবহার পরিহার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব, রোমান আহমদ, অভিক দেব, বিধান দাশ, বিভাশ দাশসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নেও সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
তামাকমুক্ত সুস্থ সমাজ গড়তে সচেতনতা হোক সবার অঙ্গীকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park