1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকসহ চিহ্নিত ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি রুবেল মিয়া প্রকাশ লেখন মিয়ার বাড়ি ঘেরাও করে রুবেল মিয়া (৪১)-কে গ্রেপ্তার করা হয়।
ডিবির উপস্থিতি টের পেয়ে রুবেলের বড় ভাই আব্দুল মতিন লেখন মিয়া পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৩৯পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
জিজ্ঞাসাবাদকালে রুবেল মিয়া স্বীকার করেন যে, তিনি তার পলাতক ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে এ মাদক রাখে।
এছাড়াও ডিবির অপর এক অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২) গ্রেপ্তার হয়।
এ সময় গ্রেপ্তারকৃত আব্দুর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে বারান্দায় রাখা চৌকির নিচ থেকে ১ কেজি গাঁজা ও মজনু মিয়ার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রয়ের উদ্দেশ্য মাদক রাখার কথা স্বীকার করেছেন তারা।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে, গ্রেফতারকৃত রুবেল মিয়া প্রকাশ লেখন মিয়া (৪১)-এর বিরুদ্ধে পূর্বে ৪টি মামলা, পলাতক আসামি মো. আব্দুল মতিন প্রকাশ লেখন মিয়া (৫৫)-এর বিরুদ্ধে ২টি মামলা এবং গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩)-এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায়
পৃথক দুটি মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে এবং পলাতক আসামি গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park