1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র সরেজমিন পরিদর্শন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জলাবদ্ধতার কারণ, ক্ষয়ক্ষতি এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে ইউএনও মোঃ জিয়াউর রহমান দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, আশিদ্রোণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park