1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের অপচেষ্টা এবং চা শিল্পে কৃত্রিম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার সকালে উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে চা শ্রমিকের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে গিয়ে শেষ হয়।
পরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, সহ-সভাপতি জেসমিন আক্তার, সহ-সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালীর সাংগঠনিক কর্ণ তাঁতী, সহ-সভাপতি সবিতা গোয়ালা, মনু ধলাই ভ্যালীর সম্পাদক নির্মল পাইনকা প্রমুখ।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ইউনিয়নের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আগ থেকেই তারা নিয়মিত নির্বাচন দাবিতে আন্দোলন করে আসছেন। সাধারণ চা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন, চা শিল্প রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের দেওয়া স্মারকলিপি মহাপরিচালকের কাছে পাঠানো হবে এবং তাদের দাবিগুলো মৌখিকভাবেও অবহিত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park