1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে চায়ের সপ্তম নিলামে কমেছে বিক্রি

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে মৌসুমের সপ্তম চা নিলাম অনুষ্টিত হয়েছে। নিলামে ধস নেমেছে চা বিক্রি। চায়ের নতুন মূল্য নির্ধারণ এবং গুনগতমানকেই দায়ি করছেন সংস্লিষ্টরা।

বুধবার (২৫ জুন) সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের খাঁন টাওয়ারে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে নিলামে মোট ১ লক্ষ ২৫ হাজার ৩৩ কেজি চা তোলা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭ লক্ষ ৭ হাজার টাকা।
নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে গ্রীনলিফ চা বাগানের গ্রীন টি ১৪৫০টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। আর ন্যাশনাল টি কোম্পানির পার্থখলা ও প্রেমনগর বাগানের ব্ল্যাক-টি বিক্রি হয়েছে প্রতি কেজি ২৭১ টাকা দরে।
র্বোকাররা ও বায়ার জানান, সরকার ২য় দফায় চায়ের দাম বাড়িয়েছে। এতে নিলামে প্রভাব পড়েছে।
তারা বলছেন, সিলেট এবং চট্রগ্রামের চায়ের মূল্য ৮৫টাকা বাড়িয়ে ২৪৫ টাকা করা হয়েছে। পঞ্চগড়ের সমতলের বাগানগুলোর চা ১০ টাকা কেজিতে বাড়িয়ে ১৭০টাকা নির্ধারণ করা হয়েছে। গড়ে প্রতি কেজি চা ২৯০ থেকে ৩০০ টাকা হওয়াতে নিলামে বিক্রি কমার কারণ বলে জানান।
আগের ৬ষ্ট নিলামে ৫টি বোকার্স হাউজের ১ লক্ষ ১৪ হাজার কেজির উপরে চা নিলামে তোলা হলেও বিক্রি হয়েছিল ২১ হাজার ৫৮৯ কেজি । ৯ হাজার ২২৮ কেজি চা অবিক্রিত থেকে যায়। চায়ের গুনগতমান উন্নত করার দিকে নজর দিচ্ছেন বলে জানান বাগান মালিকরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park