1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে গাছের উপর থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

 

বাংলাদেশ প্রতিপক্ষণ ডেস্ক  :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের উপর থেকে কৃষি উপকারী দাড়াশ সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামে মসজিদের একটি গাছের উপর সাপ ঝুলতে দেখে আতঙ্কিত কয়েকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

গাছের উপর ঝুলে থাকা সাপ দেখে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি আমাদের জানায়। খবর পেয়ে আমরা দ্রুত পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করি।
তিনি জানান, দাঁড়াশ সাপ একটি কৃষি উপকারী নির্বিষ প্রজাতির সাপ। সাপটিকে না মেরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
এবং লোকালয়ের কোথাও বন্যপ্রাণী দেখলে প্রাণীটিকে না মেরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park