1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে গরুর খামার থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগর সাপটি ঢুকে পড়ে। সাপটি খামারের ভেতরে প্রবেশ করার পর গরুগুলো অস্বাভাবিকভাবে চেঁচামেচি ও ছুটাছুটি শুরু করে।
গরুর এমন আচরণ দেখে খামারের মালিক জসীম উদ্দিন এগিয়ে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। পরে গরুর চেঁচামেচি ও নড়াচড়ায় অজগরটি খামার থেকে বের হয়ে বাইরে চলে আসে। এতে খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও থেকে বন্যপ্রাণী উদ্ধার হচ্ছে।
বনের পরিবেশ বিপর্যয় এবং প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দেওয়াতে প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে।
আজকে উদ্ধার করা অজগরটি প্রায় ১৫ ফুট লম্বা এবং এর ওজন ২৫ কেজি।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় প্রায়ই লোকালয় ও বিভিন্ন স্থাপনায় বন্যপ্রাণী চলে আসছে। এসব প্রাণীকে না মেরে প্রশিক্ষিত উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park