1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল ” জনতার অধিকার , আমাদের অঙ্গিকার” স্লোগান নিয়ে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় দলের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে র‍্যালি বের করা হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মৌলভীবাজার-৪ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ। শোভাযাত্রাটি স্টেশন রোড গণঅধিকার পরিষদের দলীয় অফিস এর সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে টিভ্যালি রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে টি ভ্যালি রেস্টুরেন্টে কেক কেটে
৪র্থ প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন, মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদের
সহ সভাপতি নাহিদা খানম, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম,
ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতা নূর হোসেন ও রায়হান আহমেদ, ডা. শেখ আনোয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদের নেতা জুবায়ের আহমেদ প্রমুখ।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুনকে নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানানো হয়।
জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় দলটির নেতা কর্মীরা সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park