1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে কলার আড়ৎ থেকে আবারও ফনীমনসা সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সপ্তাহের ব্যবধানে নতুনবাজার কলার আড়ৎ থেকে একটি ফণীমনসা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের নতুনবাজারস্থ কলার আড়তে একটি সবুজ ফণীমনসা সাপ দেখে বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সাপটিকে উদ্ধারের জন্য শ্রীমঙ্গরস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সাপটিকে উদ্ধার করেন।
সজল দেব জানান, গত সপ্তাহে একই বাজার থেকে আরও একটি ফণীমনসা সাপ উদ্ধার করেছেন। তিনি জানান, ফণীমনসা একটি নিরিহ প্রজাতির সাপ। এটি গভীর বনে বসবাস করে। কলার ছড়ার ভিতরে হয়ে সাপটি পাহাড়ী এলাকা থেকে বাজারে চলে এসেছে।
অক্ষত অবস্থায় উদ্ধারের পর সাপটিকে বনবিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park