1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল শহরের নতুনবাজার কলার আড়ত থেকে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার ( ৮ জুলাই) রাত ৮ টায় শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে সুশেন্দ্র দেবের কলার আড়তে হঠাৎ একটি সাপ দেখে দোকানের কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে আড়তের মালিক সুশেন্দ্র দেব দ্রুত যোগাযোগ করেন শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর সঙ্গে। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাপটি শনাক্ত করেন সবুজ ফণিমনসা (Green Pit Viper) হিসেবে। সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান, এর আগেও কয়েকবার এ ফণিমনসা জাতীয় সাপগুলো কলা বাজার থেকে উদ্ধার করা হয়। সবুজ ও খয়েরী ফণিমনসা সাপ কলা গাছে থাকতে পছন্দ করে। এরা গহীন বনে কলার ছড়ির ভাঁজে জড়িয়ে থাকে। আর সে কারণে কলাবাগান থেকে কলার সঙ্গে বাজারে চলে আসে সাপটি। সবুজ ও খয়েরি প্রজাতির ফনিমনসা সাপ ডিম থেকে বংশবৃদ্ধি করে থাকে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব আরো বলেন, খয়েরী ফণিমনসা মৃদু বিষধর সাপ। পরবর্তীতে সাপটিকে সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয় এবং পরে তা শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park