1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে এক প্রবাসীকে কুপিয়ে আহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুহিবুর রহমান আখলিছ নামের এক প্রবাসীকে কুপিয়ে আহত করেছে সিন্দুরখাঁন ইউনিয়ন যুবলীগের সদস্য কাজী ফরিদ উদ্দিন।
এ ঘটনায় যুবলীগ সদস্য কাজী ফরিদ উদ্দিনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে প্রবাসী মুহিবুর রহমান আখলিছ তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় কাজী ফরিদ উদ্দিন তাকে দা দিয়ে কুপিয়ে মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে।
পরে আখলিছকে তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অস্থা গুরুতর হওয়াতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ৯৯৯ থেকে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ যুবলীগ সদস্য কাজী ফরিদ উদ্দিনকে আটক করে।
জানা যায়, সৌদী আরব প্রবাসী মুহিবুর রহমান আখলিছ তার ক্রয়কৃত জমিতে বাড়ী ও বাওয়ান্ডারী দেওয়াল নির্মাণের উদ্যোগ নিলে ফরিদ উদ্দীন বাড়ি নির্মাণে বাধা দেয় এবং চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াতে ফরিদ উদ্দিন আখলিছকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির করে আসছিল বওে জানা যায়।
স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পতনের যুবলীগ সদস্য ফরিদ উদ্দিন কিছুদিন আত্মগোপনে থাকার পর এখন আবার এলাকায় বেপরোয়া হয়ে উঠে।
এসব বিষয় নিয়ে ২৭ আগস্ট বৃহস্পতিবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল প্রবাসী আখলিছ মিয়ার। এ খবর পেয়ে আখলিছের ওপর ক্ষিপ্ত হয়ে এমন হামলা চালায় ফরিদ উদ্দিন।
এ ব্যাপারে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার পরপর আমরা ফরিদ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসি। নিয়ে আসা হয়। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park