1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি,সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে,সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আলোচনায় পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা, স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি উৎসব চলাকালে গুজব, অপপ্রচার ও যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক মোঃ ইয়াকুব আলী, সদস্য মকসুদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দির জারু, পৌর বিএনপির আহবায়ক মোঃ শামীম আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক সুজিত রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

Photo attachment: 1000100611.jpg

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park