1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ইলেক্ট্রিক স্কুটার এর বিক্রয় সেবা উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশের গ্রাহকদের অন্যতম জনপ্রিয় বাহন ইলেক্ট্রিক স্কুটার সাইকেলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় পর্যটন নগরী শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান টি রিসোর্টের হল রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
এসময় খাজা টিপু সুলতান বলেন,শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে এখানে এ রিসোর্টের পথযাত্রা শুরু করা হয়। এলাকার মানুষের ভালোবাসা ও সবার সহযোগিতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঋণমুক্ত হয়েছে। মানুষের ভালোবাসা পেয়ে আমি এই এলাকায় আমার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এখানে গড়ে তুলেছি রশনি অটো রাইস মিল ও পলি ফাইবার মিল। যাহা সুনাম ও সফলতার সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ওই দুটি প্রতিষ্ঠানও ব্যাংক থেকে দায় মুক্ত হয়েছে বলে তিনি জানান।

তিনি এসময় আরও বলেন,এ এলাকার মানুষের ভালোবাসায় আমি রশনি পলি ফাইবার মিলের ৫০% শেয়ার অবমুক্ত করতে চাই। যারা আমার ব্যবসায় বিনিয়োগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন বলে জানান।
তিনি বলেন,শ্রীমঙ্গল পর্যটন এলাকা দেশ ও বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা বেড়াতে আসেন এ এলাকায়। তাদের ও অন্যান্য পেশার মানুষের সুবিধার কথা চিন্তা করে এই ইলেক্ট্রিক বাইকের শুভ যাত্রা করা হয়েছে।
যারা এই বাইকটি ক্রয় করতে চান শ্রীমঙ্গলে এই প্রতিষ্ঠান থেকে এটা ক্রয় করতে পারেন। বিভিন্ন মডেলের এই বাহনটি নারী ও পুরুষ পছন্দ মত কালার ও সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে তিনি জানান। তিনি ঠিক করে রেখেছেন শ্রীমঙ্গলেই যেন তার জীবনের শেষ ঠিকানা হয়,এর জন্য জান্নাতুল ফেরদৌস মসজিদ ও কবরস্থান গড়ে তুলেছেন। শ্রীমঙ্গলের মানুষ ও প্রকৃতিকে ভালোবেসে তিনি শ্রীমঙ্গলীয়ান বলে নিজকে গর্ববোধ করেন বলে জানান।।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park