1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে পথযাত্রা ও মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ রোড শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে থেকে শান্তি পথযাত্রা বের হয়ে কলেজ রোড হয়ে চৌমুহনীতে এসে শেষ হয়।
পরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের উদ্যোগে বিশ^ব্যাপী শান্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেছার আহমদ।
সংগঠনের কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি অ্যাম্বাসেডর বিএনপি নেতা মো. শামীম আহমদ, মো. আনোয়ারুল ইসলাম, মাওলানা এম এ রহিম নোমানী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য নিতেশ সূত্রধর এবং শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল দেব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির উপদেষ্টা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাবেক অ্যাম্বাসেডর ও সনাক সদস্য কাজী আসমা আক্তার, অ্যাম্বাসেডর শিক্ষিকি নাফিজা তাবাসসুম ফারিহাম সাংবাদিক ঝলক দত্তসহ শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। ”এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ^ গড়ি’’ এই শ্লোগান পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park