1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে অ্যাওয়ার্ড পেলেন ১১ কনটেন্ট ক্রিয়েটর

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত
শ্রীমঙ্গলে অ্যাওয়ার্ড পেলেন ১১ কনটেন্ট ক্রিয়েটর
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে অ্যাওয়ার্ড পেলেন ১১ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার পর ১১ জন কনটেন্ট ক্রিয়েটর।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড-২০২৬’।
 সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো, সৃজনশীল ও তথ্যভিত্তিক কনটেন্ট নির্মাণে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় ১১ জনকে।
গতকাল শুক্রবার (৩ জুন) বিকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
এ সময় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পরিবেশবান্ধব গাছ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ও অংশগ্রহণকারী প্রায় ৭০ জন কনটেন্ট ক্রিয়েটরকে সম্মাননা জানানো হয়।
ন্যাচারাল অ্যান্ড লাইফস্টাইল ক্যাটাগরিতে বিজয়ী হন ইউসুফ শাহরিয়ার, মো. আল আমিন ইসলাম, ফাহিম আহমেদ, রোকসানা আফরিন শিমু, তানভীর আহমেদ, শিশির ধর, রাদিয়ান হোসেন ও মো. শহিদ। এন্টারটেইনমেন্ট অ্যান্ড কমেডি ক্যাটাগরিতে বিজয়ী হন দীপ চক্রবর্তী। ফুড অ্যান্ড রেসিপি ক্যাটাগরিতে বিজয়ী হন কাজী ফয়সাল আহমেদ রিয়াদ এবং অন্যান্য (অ্যাদার্স) ক্যাটাগরিতে বিজয়ী হন মো. ফারহান তানভীর ফাহিম।

বাংলাদেশ প্রতিক্ষণ ছবি

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নির্মল এস পলাশ ও সালাহউদ্দিন শুভ। এতে স্বাগত বক্তব্য দেন ডা. নাজেম আল কোরেশী রাফাত। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মোছাব্বির আলী মুন্না এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন।
বিজয়ী কনটেন্ট ক্রিয়েটর মোঃ ফারহান তানভীর ফাহিম বলেছেন, ‘এ পুরস্কার প্রাপ্তি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এর আগে কখনো এমন স্বীকৃতি পাইনি। যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
এন্টারটেইনমেন্ট অ্যান্ড কমেডি ক্যাটাগরির বিজয়ী দ্বীপ চক্রবর্তী বললেন, ‘আমি সবসময় আমার কনটেন্টের মাধ্যমে শ্রীমঙ্গলকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। আয়োজকদের ধন্যবাদ জানাই।
প্রধান আয়োজক ও ‘চায়ের জনপদ’-এর সম্পাদক ও প্রকাশক মো. তোফায়েল আহমেদ (পাপ্পু) মন্তব্য করেন, ‘চায়ের জনপদ স্থানীয় একটি ডিজিটাল মিডিয়া হিসেবে দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের সংবাদ, ঐতিহ্য, পর্যটন ও সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ, তথ্যনির্ভর ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল ও মানসম্মত কনটেন্ট সমাজে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি জানালেন, গত ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়। পরে ২ মে বিকাল ৫টা থেকে ৬ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইন ভোট অনুষ্ঠিত হয়। ভোটের ফলের ভিত্তিতে ১১ জন বিজয়ী নির্বাচিত হন।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিতভাবে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তোফায়েল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park