1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। পবিত্র রমজান মাসে মানবিক উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিন শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের খোশবাসে অবস্থিত হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ২৫ জন অসহায় শিশুকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়াও শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী পাড়ে মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার শতাধিক শিশুকে ইফতার করানো হয়।
এসময় দরিদ্র ও অসহায় ১৫টি পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য একটি ব্যাগে করে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুঁড়া দুধ, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই এবং আধা লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোশবাস হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বড় হুজুর হাফেজ খলিলুর রহমান, হাফেজ কাউছার আহমেদ, মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী আবুল কালাম ইউসুফী (মীরপুরী)।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুল হক টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন রাকিব, আলী আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park