1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অলি মিয়া নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ক্যাম্প বধ্যভূমি ৭১ সংলগ্ন ভুড়ভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেড মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শহরের জালালিয়া সড়কের আব্দুল করিমের ছেলে অলি মিয়াকে আটক করেন।
আটকের পারে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত এবং হাতে নাতে ধরা পড়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪(চ) অনুযায়ী মোবাইল কোর্টে ৬  মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park