1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়েছে বিওয়াইসিএফ উইন্টার ওয়াইল্ড ২০২৬

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন বিশেষ ক্যাম্পিং ‘উইন্টার ওয়াইল্ড ২০২৬’। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জুলিয়ানা’স টি ক্যাম্পিং ভেন্যুতে এই আয়োজনটি হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উইন্টার ওয়াইল্ড ক্যাম্পিং এর উদ্বোধন করেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় চেয়ারম্যান শাহ মুজিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিওয়াইসিএফ এর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে আয়োজনটিকে সফল করতে ভূমিকা রাখেন।
উইন্টার ওয়াইল্ড ২০২৬-এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং এই আয়োজনের আহ্বায়ক মুম তাহানা সরকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিওয়াইসিএফ সদস্যদের নিয়ে শ্রীমঙ্গলের চা বাগান ঘেরা মনোরম পরিবেশে এই ক্যাম্পিং প্রোগ্রামের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা।
ক্যাম্পের পুরো সময়জুড়ে ছিল ন্যাচার ট্রেইল ও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, গ্রুপ গেমস ও ফ্রেন্ডশিপ অ্যাক্টিভিটিজ, শুভেচ্ছা উপহার বিনিময়, সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্যাম্পফায়ার। এসব আয়োজনের মধ্যদিয়ে বন্ধুত্ব, নেতৃত্বগুণ ও দলগত চেতনা আরও দৃঢ় হয় বলে জানান অংশগ্রহণকারীরা।
এই উইন্টার ওয়াইল্ড অনুষ্ঠানে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও মৌলভীবাজার জেলা থেকে প্রায় ৬০ জন বিওয়াইসিএফ সদস্য অংশগ্রহণ করেন। তাবু ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন রাইয়ান হোসেন আপন, যিনি দক্ষতার সঙ্গে পুরো ক্যাম্পিং কার্যক্রম পরিচালনা করেন।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও প্রকৃতিপ্রেম জাগ্রত করতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার অনুপ্রেরণা জুগিয়েছে।
সব মিলিয়ে, শ্রীমঙ্গলে অনুষ্ঠিত বিওয়াইসিএফ-এর ‘উইন্টার ওয়াইল্ড ২০২৬’ ছিল এক প্রাণবন্ত, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন, যা সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park