1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলের যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহু বছর পর ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্টানে সাবেক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও জাসাস নেতৃবৃন্দের মিলন মেলা হয়ে উঠে।
শুক্রবার (২০ জুন) বিকেলে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন করা হয়।
উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নেয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লোপ্পার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল। এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিএম মোক্তাদির রাজু, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন।

সভায় প্রধান বক্তা ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু। মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহফুজ আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান তপন, সাবেক উপজেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহ জামাল ভূঁইয়া, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ইয়াসিন আরাফাত রবিন, মকবুল হোসেন রিপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান পাশা, সোহেল আহমেদ, যুবদল নেতা জুনেদ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম প্রমুখ। অনুষ্টানটি সাবেক এবং বর্তমান নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়। আলোচনা সভা শেষে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park