1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১২ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্টিত হয়েছে।
রোববার (২৯ জুন) উপজেলার সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসায় দিনব্যাপী এ চক্ষু শিবির উদ্বোধন করেন ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ডাঃ আবুল বাশার।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শাহিদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির সভাপতি মো. ইউছুফ আলী, সাতগাঁও ষ্টেশন বাজার পরিচালনা কমিটি সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. আকবর আলী, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওঃ সৈয়দ ইন্তেছার আহমেদ, মো. ময়না মিয়াসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চক্ষু শিবিরের সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়ন করেন যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আহম্মদ।
এতে সার্বিক চিকিৎসা প্রদানে ছিল মৌলভীবাজার স্বনামধন্য প্রতিষ্ঠান বি.এন.এস. বি চক্ষু হাসপাতাল। এছাড়াও সহযোগিতায় করেন লন্ডন প্রবাসী বোরহান আহম্মদ, রায়হান আহম্মদ।
সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শাহিদ আহমদ জানান, গত চার দশক ধরে পরিচালিত বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা সেবা কার্যক্র পরিচালিত হয়ে আসছে।
সেবা কার্যক্রমটির শুরু থেকেই জড়িত ছিলেন এলাকার প্রবীণ ব্যক্তিবর্গরা। প্রথমে নিজেরা এবং স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে এ কার্যক্রম পরিচালিত হতো। শিবিরটি ব্যাপক আকার ধারণ করলে স্থানীয়দের ধারা এর ব্যায়ভার বহন করা সম্ভব হচ্ছিলনা। পরে এ মহতি কাজে এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আহম্মদ। বর্তমানে ব্যাপক আকারের এ বিনামূল্যের চক্ষু শিবিরটি বুলবুল আহম্মদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park