1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ‘ব্রাদার্স ইউনিয়নে’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ‘ব্রাদার্স ইউনিয়নে’

​‘জাতীয় দলে খেলা আমার মূল লক্ষ্য’—মো. ইমন খান

​নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান, উদীয়মান তরুণ ফুটবলার মো. ইমন খান আসন্ন বাংলাদেশ ফুটবল লিগ (২০২৬–২৭) মৌসুমে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টস ক্লাবের হয়ে ২৪ নম্বর জার্সিতে মাঠে নামবেন। বিমান বাহিনীর এই সদস্যের এমন সাফল্যে শ্রীমঙ্গল জুড়ে বইছে আনন্দের জোয়ার।

​১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এবং ঢাকার গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাব ‘ব্রাদার্স ইউনিয়ন’ (ডাকনাম: অরেঞ্জ ব্রিগেড)—বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের মতো দেশের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। নতুন এই ক্লাবের জার্সিতে মাঠে নামার আগে নিজের অনুভূতি প্রকাশ করে মো. ইমন খান বলেন, “আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬–২৭ সিজন কনফার্ম হয়েছে। এটি আমার নতুন মিশন, নতুন লক্ষ্য। এখন সময় নিজেকে প্রমাণ করার। সবার কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমার চূড়ান্ত মিশন হলো—জাতীয় দলে খেলা। জানি পথটা কঠিন, কিন্তু পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ ভরসা।”

​মো. ইমন খান শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের মাইজদিহি (পাঠানপাড়া) গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত আছেন।

​ইমন খানের এই দারুণ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রুয়েল খান আশরাফুল বলেন, “মো. ইমন খান শুধু একজন প্রতিভাবান খেলোয়াড়ই নন, সে আমার ছোট ভাই। আমাদের পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার যে একাগ্রতা ও পরিশ্রম ছিল, আজ সেটির সুফল সে পাচ্ছে। তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি দেশবাসীর কাছে তার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করছি, যেন সে তার মেধা ও যোগ্যতার বলে একদিন জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে।”

​তরুণ এই ফুটবলারের নতুন এই মিশনে শ্রীমঙ্গলের ক্রীড়ামোদী ও সুধী সমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park