
শ্রীমঙ্গলবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী যোশেফ দাশগুপ্ত যশো
মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাডা প্রবাসী সমাজসেবক যোশেফ দাশগুপ্ত যশো।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রীমঙ্গল একটি শান্তিপ্রিয়, সৌহার্দ্যপূর্ণ ও ঐতিহ্যবাহী জনপদ। এখানকার মানুষ তাদের আন্তরিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জন্য সারা দেশে সুনাম অর্জন করেছে।
এই জনপদের মানুষ সবসময় মিলেমিশে বসবাস করে, যা শ্রীমঙ্গলের অন্যতম বড় শক্তি।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে।
কানাডা প্রবাসী যোশেফ দাশগুপ্ত যশো বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ প্রতিশোধ নয়, বরং ন্যায় ও সত্যের পথে থেকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে শ্রীমঙ্গলবাসী সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে তিনি শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান এবং বলেন—
“ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ। ঈদ মোবারক।”