
সুনামগঞ্জের শাল্লায়
২০ ( এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় শাল্লা উপজেলা হলরুমে , বাংলাদেশ ব্যাংক সিলেটের আয়োজনে ও সোনালী ব্যাংক পিএলসি শাল্লা শাখার সহযোগিতায়
জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশ কর্মসুচি,
সোনালী ব্যাংক পিএলসি শালা শাখার সিদ্দিকুর হোসেন সিনিয়র অফিসার ( আইটি) এর সঞ্চালনায় ও সোনালী ব্যাংক পিএলসি শালা শাখার সিনিয়র অফিসার সুমন শেখর দাসের সভাপতিত্বে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস,
বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিতি ছিলেন মোঃ আব্দুল বাসেদ,যুগ্ন পরিচালক ( ক্যাশ) বাংলাদেশ ব্যাংক সিলেট ,
জনাব পার্থ জ্যোতি দে, উপ- পরিচালক, বাংলাদেশ ব্যাংক সিলেট ও সমন্বয়কারি হিসেবে উপস্থিতি ছিলেন প্রবাল রায় প্রান্ত,সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক সিলেট ,
এসময় বাংলাদেশ ব্যাংক সিলেট থেকে আগত আমন্রিত অতিথিরা জালনোট চেনা, বিকাশ , নগদ সহ বিভিন্ন একাউন্টের টাকা লেনদেন ও প্রতারণা সহ ইত্যাদি একাউন্ট সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা সদরের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার সাধারণ জণগণ, সকল শ্রেণীর ব্যবসায়িকবৃন্দ ও গণমাধ্যম সংবাদকর্মীবৃৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।