1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

রাজনগরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক  :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের রাজনগরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩ অক্টোবর)  দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজনগর উপজেলা পরিষদের এম. সাইফুর রহমান মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রূপক চন্দ্র দেব, সদস্য সচিব অশোক সেন, ৫নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপদ বৈদ্যসহ রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং পূজামণ্ডপে কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park