1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার তুহিন আহমেদ (২৪), রাজনগর উপজেলার আদমপুর (মিঠিপুর) এলাকার সালমান আহমদ (২৪) এবং কমলগঞ্জ উপজেলার পূর্ব কালেঙ্গা এলাকার মিজানুর রহমান (৩০)।
পুলিশ জানায়, ১৮ নভেম্বর সকালে চান্দভাগ চা বাগানের মুদি দোকানি মোঃ ইমরান মিয়া তার পিতাকে সঙ্গে নিয়ে দোকানের মালামাল ক্রয় করতে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় পৌছালে নেভি-ব্লু রঙের একটি প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে নেমে আসা ৩–৪ জন ব্যক্তি জিআই পাইপ দিয়ে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় রাজনগর থানায় একটি মামলা রুজু করা হয়।
ঘটনার পর পরই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরের তত্ত্বাবধানে রাজনগর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) একটি বিশেষ দল গঠন করা হয়।
তদন্ত চলাকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আলমগীর কবীর এবং র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহায়তায় গত ২১ নভেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার নূরজাহান হাসপাতালের সামনে থেকে তুহিন আহমেদ (২৪)কে গ্রেফতার করা।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই। সালমান আহমদ (২৪)কে মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তার ব্যবহৃত একটি কালো জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টায় সদর উপজেলার হিলালপুর এলাকা থেকে এই ছিনতাই চক্রের আরেক সদস্য প্রাইভেট কার চালক মিজানুর রহমান (৩০)–কে গ্রেফতার করা হয়।
এরপর মৌলভীবাজার সদর উপজেলার শ্রীবাউর গ্রামের রনি দেবনাথের বাড়ি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park