1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

যুক্তরাজ্যেরে স্বনামধন্য স্কুলের শিক্ষক প্রতিনিধিদলের সিলেট সফর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক  :
‎যুক্তরাজ্যের লন্ডন শহরের স্বনামধন্য স্কুল স্টেপনি অল সেন্টস স্কুলের প্রধান শিক্ষকসহ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট সফরে আসেন।
‎লন্ডনের স্টেপনি অল সেন্টস স্কুলের গণিত ও বাংলা শিক্ষক বদরুল আলমের নেতৃত্বে ভ্রমনকারী দলের অন্যান্য সদস্যরা হলেন স্কুলের প্রধান শিক্ষক মিস্টার বেনজামিন সিয়াও, উপ-প্রধান শিক্ষক শিউলী বেগম, সহকারী প্রধান শিক্ষক ও ধর্মযাজক মিস্টার জুদিথ ডাউগ্যার্টি ও থেরাপিস্ট শিক্ষক সুমিনা কাজী।
‎ভ্রমনকালীন সময়ে তারা সিলেটের বিয়ানীবাজার উপজেলার হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। স্কুলে আগমণের সাথে সাথে ছাত্র-শিক্ষকরা আনন্দঘন পরিবেশে অতিথিদের করতালির মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর অতিথিরা তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‎মুলত, স্টেপনি অল সেন্টস স্কুলের শিক্ষকরা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য স্বচক্ষে উপভোগ করতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। বিশেষ করে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চায়ের দেশ শ্রীমঙ্গলে অবস্থান করেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিমোহিত হন।
‎গতকাল রাতে শ্রীমঙ্গল শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে তাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, টি স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজা ও সাবেক সহ-সভাপতি হাসনাত ওয়াকার, ফিনলে চা বাগানের হেডক্লার্ক ইয়াসিন আলী,  সামাজিক ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, চা বাগানের স্টাফ মতিউর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহেদ গাজী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল কবির, চা বাগানের স্টাফ শিবলী নোমান আহমেদ, ডা. নিশাত নওয়াল মুমু প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park