1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজার পুলিশ লাইন্সে জিম সেন্টারের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
শারীরিক সুস্থতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে একটি জিম সেন্টার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাতে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “কথায় আছে- সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে। পুলিশ সদস্যদের দিনরাত লম্বা সময় ডিউটি করতে হয়। সেজন্য পুলিশ সদস্য হিসেবে আমাদের শারীরিকভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। আমার বিশ্বাস, আমাদের পুলিশ সদস্যদের ফিটনেস উন্নয়নে এই জিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “নিয়মিত শরীরচর্চার মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল যেমন বাড়বে, তেমনি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, এ উদ্যোগ জেলা পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে বাহিনীর সদস্যরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থেকে দায়িত্ব পালন করতে পারেন।
পুলিশ লাইন্স হাসপাতালের নিচতলায় স্থাপিত এই জিম সেন্টারে নারী ও পুরুষ—উভয় পুলিশ সদস্যদের জন্যই শরীরচর্চার সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুলিশ সদস্যরা এখানে শরীরচর্চা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park