1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
দশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কের ঈদগাহ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মোহিত।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “সারাদেশে গুপ্ত বাহিনী ও খুনী হাসিনার দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা পরিকল্পিত। অথচ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নীরব। এ নীরবতা রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে এই অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বলেন,“যারা শহীদ জিয়াউর রহমানের ছবি মাড়িয়ে এবং তারে রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা এ জাতির চিরাচরিত মূল্যবোধে আঘাত হানছে। এদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে, এবং রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।
বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন উপজেলার ও পৌর ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park