1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে সড়ক দুর্ঘনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি মালবাহী পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া টু জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালক পলাতক রয়েছেন।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) ও ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিলো। এ সময় উল্টোদিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে সড়কে রাত থেকেই যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ ঘটে। মূলত ঘন কুয়াশার কারণেই মালবাহী পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park