1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত
  1. নিজস্ব প্রতিবেদক :
    মৌলভীবাজার সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী ও আয়শা আক্তার লাবনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

    অভিযান চলাকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুদের পাশাপাশি অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় রেজিস্টার সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে।

    এদিকে, পরবর্তীতে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯(১) ধারায় পৃথক তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park