1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্টিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সব শেষে ২০২৫ সালের আগস্ট মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার পুরস্কার প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বড়লেখা থানা মো. মাহবুবুর রহমান মোল্লা, শ্রেষ্ঠ এসআই শিপু কুমার দাস, এসআই (নিঃ), সদর মডেল থানা, শ্রেষ্ঠ সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত, সদর ট্রাফিক, মৌলভীবাজার।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মো. ইউসুফ আলী, এএসআই (নিঃ), সদর মডেল থানা।
বিশেষ পুরস্কারঃ এর পাশাপাশি নিজ নিজ সার্কেলে সন্তোষজনক কাজের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস, শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারি গুন এবং রাজনগর থানার এসআই অরুপ সরকার বিশেষ পুরস্কার লাভ করেন।
এছাড়া দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠু ও দক্ষতার সাথে সম্পাদনের জন্য পুলিশ সুপারের কার্যালয়ের স্ট্যানো-১ রন্টু রঞ্জন ধরকে পুরস্কৃত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park