1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ভারত চোরাই পথে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর ফাঁড়ি পুলিশ ও সদর মডেল থানা পুলিশের যৌথ টিম মৌলভীবাজারের চাঁদনীঘাট ও কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপে থাকা মুরগির খাঁচার নিচ থেকে ভারতীয় লজেন্স, মেডিসিন, কসমেটিকস ও চকোলেটসহ প্রায় ১৬ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্য শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছিল।
আটককৃত ব্যক্তি হলেন জসিম উদ্দিন (২৬), পিতা- সামছুর উদ্দিন, সাং- চিকনাগুল, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২২-৫৯০২ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পণ্যগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে এনে মৌলভীবাজার শহরে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park