1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে পিবিআিই এর হাজতখানায় গলায় ফাঁস দিয়ে আসামির আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কার্যালয়ের হাজতখানায় এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের নাম মো. মোকাদ্দুস (৩২)। তিনি কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
সোমবার সকালে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিসের হাজতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রাম এলাকার একটি ধানক্ষেত থেকে লিটন মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
মামলার আসামি মোকাদ্দুস রোববার কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। ওইদিন রাত ৮টার দিকে থানাপুলিশ তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে। সোমবার ভোরে হাজতে থাকা অবস্থায় তিনি লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার জাফর হোসেন বলেন, “মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন। গতকাল তাকে কমলগঞ্জ থানা থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আজ সকালে হাজতের ভেতরে তিনি লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park