1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

মৌলভীবাজারে পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইজারাদারদের সাথে পুলিশের মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার।
রোববার (১ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্টিত হয়। জেলা পুলিশ সুপার এম,কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) সভাপতিত্বে মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা সদরসহ সকল উপজেলার পশুরহাটের ইজারাদার এবং সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
পশু হাটের ইজারাদাররা হাটের নিরাপত্তা, হাট কেন্দ্রিক যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং অননুমোদিত পশুর হাট সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার বরাবর তাদের বক্তব্য তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘কোন অবস্থাতেই রাস্তা বন্ধ করে পশুর হাট বা হাটের আসেপাশে অস্থায়ী দোকানপাট বসানো যাবে না। পশুর হাটে জাল টাকা, চোরাই গরু, অজ্ঞান বা মলম পার্টির কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশের সাথে যোগাযোগ করবেন।’
তিনি আরও বলেন, ‘কোরবানির হাটে কোন রাজনৈতিক দলের নেতা বা অন্য কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ সুপার হাটগুলোতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য প্রয়োজনীয় মোবাইল নম্বর ব্যানার বা ফেস্টুনে প্রদর্শনের ব্যবস্থা করার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park