1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারে যৌথ বাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে এ মহড়া আয়োজন করা হয়।
মহড়ায় একটি ভোটকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রম চলাকালে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, ভোটগ্রহণে বাধা প্রদান, ব্যালট বাক্স ছিনতাই এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির দৃশ্য প্রদর্শন করা হয়। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যের বডিওর্ন ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুমে লাইভ বার্তা প্রেরণ, কন্ট্রোল রুমের নির্দেশে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিমের দ্রুত উপস্থিতি এবং সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে স্বল্পতম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া প্রদর্শিত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় লাঠিচার্জ, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেডের প্রয়োগও মহড়ায় তুলে ধরা হয়।
মহড়ায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনসহ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনে সব বাহিনীর সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো নাশকতামূলক পরিস্থিতি দ্রুত মোকাবেলার বিষয়টি দেখানোর উদ্দেশ্যই এই মহড়ার আয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park