1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে দুই মন্দিরের চুরির ঘটনায় আটক ৬, মালামাল উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯১ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় দুটি মন্দিরের চুরির রহস্য উদদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাইক্রের ৬সদস্যকে আটক এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সাংবাদিকদের জানায়, গত ১২ জুন রাত থেকে ১৩ জুন ভোরের মধ্যে পাখিয়াালা এলাকায় শ্রী শ্রী উদ্ভব ঠাকুরের আখড়া মন্দির এবং ২৬ জুন রাত থেকে ২৭ জুন ভোরের মধ্যে দক্ষিনভাগ সার্বজনীন দেবস্থলী মন্দির থেকে বিভিন্ন ধরণের পিতল-কাসার পূজার সামগ্রী চুরি হয়। এসব চুরির ঘটনায় বড়লেখা থানায় পৃথক মামলা (মামলা নং-০৭ ও ১৮) দায়ের করা হলে ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।
পরে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের অফিসারের দিকনির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লার তত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে রুহেল আহমদ (৩০) নামের একজনকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে আবু তায়েব আহমদ সাজু (২৮), নুর হোসন (৪০), জাকির হোসেন (৩১), মো. আলাল মিয়া (৩৮) ও শাহ আলী (৪২)-কে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বড়লেখার মাধবগুল এলাকার শাহ আলীর ভাঙারির দোকান থেকে এবং অন্য আসামীদের বসতবাড়ি থেকে চুরি করা মন্দিরের মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park