1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি:
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান, স্থানীয় সরকার এর উপ পরিচালক রুবেল মাহমুদ, পুলিশ সুপার মো মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা.শাহীনা আক্তার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ প্রমুখ। কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় এর সামন থেকে পরিস্কার অভিযান শুরু করে শহরের বিভিন্ন গ্ররুত্বপূর্ন স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park