1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ২

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা ডিবি) অভিযানে বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
আটককৃতদের হেফাজত থেকে ৪৫ বোতল হুইস্কি ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করেন ডিবি সদস্যরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর এলাকায় পুরাতন হাসপাতাল সড়কে ডিবির এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে বিজয় বিজয় মোদক ও বিপুল দেব নামের দুই মাদক কারবারিকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বিপুল দেব ও বিজয় মোদক ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে নিয়ে আসেন। পরবর্তীতে তারা পরস্পরের সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে ওই মদ সংরক্ষণ করে রাখতেন বলে জানিয়েছেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, তারা দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত থেকে মাদক দ্রব্য এনে মৌলভীবাজার শহরের বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park