1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ একজন আটক হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ূম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে জুনেদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেন। এসময় আটককৃত জুনেদের হেফাজক থেকে ১২১পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃত জুনেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park