1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ডিবির অভিযানে মাদকসহ আটক ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে মাদকসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এএসআই (নিরস্ত্র) মো. আবুল ভাসানীর নেতৃত্বে কনস্টেবল মোকারাবি আহমদ, কাজল রাজবংশী, কাজল দাস, জহিরুল ইসলাম ও মেহেদী হাসান সৌরভ অভিযান চালিয়ে জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোল্লাবাড়ী এলাকার থেকে উত্তম দেব (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেন। আটক উত্তম দেব ভূমিউড়া গ্রামের অশীন দেব এর ছেলে। আটকের পর পুলিশ তল্লাশী চালিয়ে উত্তম দেবের হেফাজত থেকে ১১২পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রাজনগর থানায় নিয়মিত মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park