
মৌলভীবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, সুষ্ঠু ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি সকলকে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।