1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬০ বার পঠিত

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৮টায় মৌলভীবাজার এম. সাইফুর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম শুরু হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নেতৃত্বে প্রথম দিনের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ১৬০০ মিটার দৌড়, নারীদের ১০০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরবর্তী ধাপের প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ কিংবা অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।

আগামীকাল ২৯ জুন সোমবার সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park