1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মৌলভীবাজার পুলিশ লাইন্সের দুটি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৮টায় থেকে মূল গেইটে ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে প্রার্থীদের যাচাইপূর্বক কেন্দ্রে প্রবেশ করানো হয়।
দেড় ঘন্টাব্যাপী চলমান এই লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ৩৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
পুলিশ সুপার লিখিত পরীক্ষা শেষে নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রস্তুতির জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
একইসাথে তিনি সবাইকে এই চাকরি সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন বা দালালদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার আহবান জানান।
আগামী ১৮ সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
লিখিত পরীক্ষার কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) মো. ইকবাল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park