1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে এডাবের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে এসোশিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় আব্দা বহুমুখী যুব সংঘের হল রুমে অনুষ্টিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।
এডাবের জেলা সভাপতি এস এ হামিদ ও সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর সঞ্চালনায় সভায় জেলার ১০ টি বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক পরিতোষ দেব। এসময় বক্তব্য রাখেন মিজানুর রহমান আলম, মোহন চন্দ্র দেব, সাজ্জাদুর রহমান, মো. মাহাজারুল ইসলাম, শামীম আহমেদ, এইচ এম শাহীন, মো. আতিকুর রহমান, মো, শহিদুর রহমান প্রমূখ।
পরে এডাব মৌলভীবাজার জেলা শাখার ২০২৫/২৮ নতুন কমিটি ঘোষণা করা হয়।
তিন বছর মেয়াদের কমিটিতে ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ-কে সভাপতি ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব-কে পূনরায় সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park