1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে র‌্যালী, আলোচনাসভা, দুর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ক মহড়ার মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন কেে ফায়ার সার্ভিস মৌলভীবাজার টিম।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানভীর হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া,ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার বেলায়েত হোসেন,।
মহড়া পরিচালনা করেন, ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসএম সানাউল্লাহ্।
দিবসটি পালিত হয়েছে জেলার শ্রীমঙ্গল উপজেলায় সকাল ১১টায় আলোচনা সভা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ,  উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী। এছাড়াও থানা প্রশাসন, ফায়ার সার্ভিস ও হাসপাতালসহ সরকারি যিভিন্ন দপ্তরের কর্মর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park